• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শাহজালালে স্বর্ণসহ সিভিল এভিয়েশনের কর্মচারি আটক

Arrest-2ঢাকা: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি স্বর্ণ এবং ১৬ হাজার ডলারসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারিকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আটক করেছে। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এছাড়ও বিপুল পরিমাণ রফতানিযোগ্য চোরাই পণ্যসহ দুইজনকে আটক করেছে কাভার্ডভ্যানযোগে এয়ার এলাইন্সের ১০ কার্টন পণ্য চুরি করে বিমানবন্দর ত্যাগ করার সময় আরো দুইজনকে আটক করেছে এপিবিএন। আটকরা হলেন আব্দুস সাত্তার (২০) ও মোহাম্মদ ইউসুফ (৩০)।

এপিবিএন-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, আটকরা একটি কাভার্ডভ্যান (ঢাকা  মেট্রো ম ১১-০৮৩১) যোগে চোরাই পণ্যসহ পালানোর সময় সিভিল এভিয়েশনের সদর দপ্তরের সম্মুখ  থেকে এপিবিএন সদস্যদের হাতে ধরা পড়েন। তাদের কাছ থেকে উদ্ধার পণ্যের দাম প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ