• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

রাজিবপুরে প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

Ifterরাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবারএক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে । রাজিবপুর উপজেলা রোডে অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে বিকাল ৫ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিউল আলম,প্রেসক্লাব সাধারন সম্পাদক ও দৈনিক বর্তমানের উপজেলা সংবাদদাতা আতাউর রহমান,দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা জাকির হোসেন,ভোরের কাগজের প্রতিনিধি নুরুল আমিন,মোহনা টেলিভিশনের প্রতিনিধি এসএম লুৎফর রহমান,আজকালের প্রতিনিধি কামরুল আলম বাদল। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতার সাংবাদিক আমিনুর রহমান, চারিদিক প্রতিনিধি মতিউর রহমান, ইত্তেফাকের সংবাদদাতা রুহুল আজম, দৈনিক জনতার প্রতিনিধি সহিজল হক ও দৈনিক দিনকালের প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ