• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খালেদা-তারেকের ওমরায় কড়া নজর সরকারের

BNPসিসিনিউজ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারদের সদস্যদের সৌদি আরবে ওমরা পালন সম্পর্কে সরকার কড়া নজর রাখছে।

সরকারের নীতিনির্ধারকরা মনে করছে, সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক পরামর্শ করবেন৷

তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দলের চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যানসহ পরিবারের অন্য সদস্যরা সৌদি আরবে শুধুই ইবাদত-বন্দেগি করবেন৷

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, সৌদি আরবে ইবাদতের মাধ্যমে খালেদা জিয়া রমজানের দিনগুলো কাটাবেন। কাবা শরিফে ওমরাহ করার পাশাপাশি ইতেকাফ করবেন তিনি।

কিন্তু সরকারের নীতিনির্ধারকরা খালেদা-তারেকের সৌদি আরব সফরকে হালকাভাবে নিচ্ছে না। তারা মনে করেন না যে বিএনপির শীর্ষ দুই নেতার এই সফর শুধুই ইবাদত-বন্দেগির জন্য।

সরকার মনে করছে, খালেদা জিয়া ঈদের পর সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি শুরুর যে কথা বলছেন, তা নিয়ে তারেক রহমানের সঙ্গে পরামর্শ করবেন। তাই সরকার এই সফরের ওপর নজর রাখছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ