• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

DC Chaque Bitoron Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, সাংস্কৃতিকসেবী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
রোববার সকাল ১১টায় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত চিলেন।
উল্লেখ্য, ২০১৩-২০১৪ অর্থ বছরে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীর মাঝে ১ লাখ ৮১ হাজার টাকা এবং ৫৪ জন অসচ্ছল সংস্কৃতিসেবীর মাঝে ৬ লাখ ৬৬ হাজার টাকা ও ৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নামে ২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, যারা চেক গ্রহণ করলেন তারা এই টাকার সঠিক ব্যবহার করলে সবাই উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ