• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |

পরকীয়া সম্পর্কে আলিয়া ভাটের জন্ম!

1405679349.বিনোদন ডেস্ক: সম্প্রতি প্রকাশিত প্রীতিশ নন্দির করা এক টুইটকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। প্রীতিশ নন্দি লিখেছেন, মহেশ ভাট এবং সোনি রাজদানির পরকীয়ার সম্পর্ক থেকেই আলিয়াপ ভাটের জন্ম হয়েছে। প্রীতিশ দাবী করেছেন সেই পরকীয়া সম্পর্কের সাক্ষী তিনি। তার ফ্ল্যাটেই এ পরকীয়া সম্পর্ক গভীরে পৌঁছায়।

প্রীতিশ আরো লিখেছেন, মহেশ এবং সোনি দুজনই তখন বিয়ে-বহির্ভতূ সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সময় প্রায় প্রতিদিন দুপুরেই প্রীতিশের ফ্ল্যাটে আসতেন মহেশ ও সোনি। প্রীতিশ তখন একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক।

এদিকে মহেশ ভাটও বিষয়টি স্বীকার করেছেন। এ প্রসঙ্গে মহেশ বলেছেন, তখনকার বাস্তবতায় বিবাহবহির্ভূত সম্পর্ক সমাজ খুব একটা ভালো চোখে নিতো না। প্রীতিশ তখন বেশ সাহায্য করেছে। প্রীতিশের বাসায় সম্পর্কটা পূর্ণতা পেয়েছে।

আলিয়ার সাম্পতিক কাজ নিয়ে দারুণ খুশি প্রীতিশ। আলিয়ার জন্য শুভ কামনা জানিয়ে প্রীতিশ লিখেছেন, আলিয়া অনেক দূর যাবে। ওর মধ্যে মেধা আছে।

সূত্র : টুইটার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ