• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হাসপাতালেও ইসরাইলি হামলা, ৪ ফিলিস্তিনি নিহত

85219_1আন্তর্জাতিক ডেস্ক: আল আকসা শহীদি হাসপাতালে ইসরাইলি বোমা হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এটি জানান।

আনাদুলো এজেন্সির সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানান, ‘হাসপাতালে ইসরাইলের বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে এবং ২০ জন আহত হয়েছে।’ খবর মিডল ইস্ট মনিটর।

দার আল বালাহ শহরে অবস্থিত হাসপাতালটিতে বোমা হামলার ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেন ঐ মুখপাত্র।

আন্তর্জাতিক অপরাধ আদালত এবং রেড ক্রসের কাছে অনুরোধ করে তিনি বলেন ‘ইসরাইল সকল ধরণের রীতিনীতি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। যেটা ঘটছে সেটা হলো আসলে যুদ্ধাপরাধ এবং বেপরোয়া হত্যাকাণ্ড।’

৭ জুলাই থেকে শুরু হওয়া এই সামরিক অভিযানে ৫০৯ জন ফিলিস্তিনি নিহত হয় যার বেশিরবাগই বেসামরিক নাগরিক এবং আহত হয় ৩১৫০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ