• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

Joypurhat-Picture-22-07-14সিসিনিউজ: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও তা’লিমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা শামসুল ইসলাম (৪৪) মঙ্গলবার ভোর রাতে মারা গেছেন। তিনি সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের ওয়ারেছ আলীর পুত্র।
সুত্র জানায়, মাওলানা শামসুল ইসলাম সোমবার রাত আনুমানিক ৮টায় ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি বাজারে অনুষ্ঠিত এক ইফতার মাহফিল শেষে জয়পুরহাটে ফেরার পথে ক্ষেতলাল-গোপীনাথপুর রাস্তার ভাসিলা নামকস্থানে নির্মাণাধীন একটি ব্রিজ থেকে মোটরসাইকেলসহ নিচে পড়ে যান। এতে নির্মাণাধীন ওই ব্রিজের একটি রড তার গলার  মধ্যে ঢুকে যায়। এতে মারাত্মক আহত অবস্থায় প্রথমে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ডাক্তারদের পরামর্শে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে সিরাগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার রাত ৪টায় মারা যান।
তার মৃত্যুতে জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ