• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকার আলেম-ওলামাদের ওপর নির্যাতন চালাচ্ছে : জামায়াত

Jamatঢাকা : বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলেম-ওলামা, দাঁড়ি-টুপি, মসজিদ-মাদরাসা, বোরকা এবং ইসলামপন্থীদের উপর সবচেয়ে বেশি জুলুম-নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াত।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. মুহাম্মদ রেজাউল করিম।

রমনা থানা জামায়াত এ ইফতার মাহফিলের আয়োজন করে।

থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমানের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন মাওলানা সালেহ সিদ্দিকী, মাওলানা জাহাঙ্গীর হোসেন ও মাওলানা বশির আহমেদ প্রমুখ।

রেজাউল করিম বলেন, সরকার আলেম-ওলামাদের উপর নির্যাতন চালাচ্ছে। অথচ রাসূলের যোগ্য উত্তরসূরি হিসেবে এদেশে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদসহ সকল অপকর্ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই আলেম সমাজ।

তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নারী-শিশু-বৃদ্ধ-বণিতাদেরকে হত্যা করার পরও গোটা মুসলিম বিশ্ব কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তাই ইসরায়েলের এই অনৈতিক হামলার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ