• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমেরিকাসহ চার দূতাবাসে ইকোনমিক কর্মকর্তা নিয়োগ

Govtসিসিনিউজ: আমেরিকাসহ সৌদি আরব, থাইল্যান্ড এবং বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক কর্মকর্তা নিয়োগ করেছে সরকার।

বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আদেশ জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ডিসির বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আবুল হাসানকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এবং থাইল্যান্ডের ব্যাংকক দূতাবাসে অর্থনৈতিক অঞ্চল বিভাগের উপসচিব মোসা. তাজকেরা খাতুনকে ইকোনমিক কাউন্সেলর করা হয়েছে।

এছাড়া অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব এস এম মাহবুব আলমকে বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক উইংয়ে প্রথম সচিব নিযোগ হিসেবে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ