সিসিনিউজ: আমেরিকাসহ সৌদি আরব, থাইল্যান্ড এবং বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক কর্মকর্তা নিয়োগ করেছে সরকার।
বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র আদেশ জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন-ডিসির বাংলাদেশ দূতাবাসে ইকোনমিক মিনিস্টার করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আবুল হাসানকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এবং থাইল্যান্ডের ব্যাংকক দূতাবাসে অর্থনৈতিক অঞ্চল বিভাগের উপসচিব মোসা. তাজকেরা খাতুনকে ইকোনমিক কাউন্সেলর করা হয়েছে।
এছাড়া অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব এস এম মাহবুব আলমকে বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক উইংয়ে প্রথম সচিব নিযোগ হিসেবে দেওয়া হয়েছে।