• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে তিন দফায় মৃদু ভূমিকম্প

earth-quarkনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দুই ঘন্টার ব্যবধানে তিন দফায় মৃদু ভূমিকম্প অনুভুত হয়েছে। মঙ্গলবার রাত ২টা ৪৭ মিনিট, ২টা ৫০মিনিট ও বুধবার ভোর ৪টা ৫৮ মিনিটে ওই ভূমিকম্প অনুভুত হয়। ওই তিন দফায় ভূকম্পনের স্থায়িত্ব ছিল তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত। এসময় জেলায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া না গেলেও আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ।
নীলফামারী শহরের বাবুপাড়ার এমদাদুল হক (৩৫), গাছবাড়ী এলাকার নূর আলম (২৮), সবুজপাড়ার মনসুর ফকির (৪৭) জানান, মঙ্গলবার রাত ২টা ৪৭ মিনিটে প্রথমবার এবং এর তিন মিনিটের ব্যবধানে ২টা ৫০ মিনিটে দ্বিতীয় দফায় মৃদু ভূকম্পন অনুভুত হয়। এরপর বুধবার ভোর ৪টা ৫৮ মিনিটে তৃতীয় দফায় ভূমিকম্প অনুভুত হয়। তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত ওই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল বলে তারা জানান।
নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী জানান, দুই ঘন্টার ব্যবধানে তিন দফায় মৃদু ভুমিকম্পে জেলার কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ