• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুর রেলওয়ে কারখানায় বগি মেরামতে সরকারের সাশ্রয় ২ কোটি ৭০ লাখ টাকা

Trainসিসিনিউজ: বিএনপি জামায়াত জোট কর্তৃক আন্তঃনগর ট্রেন দ্রুতযানের পুড়ে দেয়া ৬১০৩ নং বগিটি সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুনঃনির্মাণ সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই বগিটি লালমনিরহাট ট্রাফিক ডিভিশনে হন্তান্তর করা হয়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমেদ হোসেন জানান, ২০১০ সালের ১১ অক্টোবর ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেনের ১১টি বগি সিরাজগঞ্জের ছায়েদাবাদে বিএনপি জামাত জোট আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুড়ে যাওয়া কঙ্কালসার ওই ১১টি বগি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়। পরীক্ষামূলকভাবে পুড়ে যাওয়া ১১টি বগির মধ্যে একটি বগি পুনঃ নির্মাণ শুরু করা হয়। পুড়ে যাওয়া শোভন শ্রেণির এ বগিটি স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে মেরামত করে তা প্রথম শ্রেণীর বগিতে উন্নীত করা হয়। মেরামতকৃত এ বগিটি আন্তঃনগর ট্রেনে সংযোজন করে ৫১ জন প্রথম শ্রেণির যাত্রী পরিবহন করা যাবে। বগি মেরামতে রেলওয়ে কর্তৃপক্ষের ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। যা বিদেশ থেকে আমদানি করতে প্রায় তিন কোটি টাকা সরকারের খরচ হতো।
SAM_1118সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করায় এতে সরকারের দুই কোটি ৭০SAM_1139 লাখ টাকার মত সাশ্রয় হয়েছে। প্রায় ৪৫ দিন সময় লেগেছে বগিটি পুনঃনির্মাণে। সিএইচআর সপের (উপকারখানা)’র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ওই বগিটি রেলপথে ট্রায়েল দেয়া হচ্ছে। এর আগে শিপ পের (উপকারখানা) ইনচার্জ বিজয় কুমারের নেতৃত্বে পুড়ে যাওয়া দুটি বগি নির্মাণ করে আন্তঃনগর ট্রেনে শোভন চেয়ার কোচ হিসাবে সংযোজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ