• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

দিনাজপুর বিএনপির নেতা মান্নানের উপর বাবু’র হামলা

Hamlaদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার ও সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান শৈবালের উপর হামলাকারীদের দল থেকে বহিষ্কারসহ সংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা। বুধবার রাতে সংবাদপত্রে ইমেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জানানো হয়।
সোলায়মান মোল্লা জানান, বুধবার বিকেল অনুমানিক সাড়ে ৩টার সময় দিনাজপুর পৌর বিএনপির সংগঠনিক সম্পাকদ আব্দুল মান্নান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান শৈবালকে সাথে নিয়ে জেল রোডস্থ বিএনপি কার্যালয়ে যায় এবং আব্দুল মান্নান সরকার তার পিতার রুহের মাগফিরাতের জন্য দলীয় নেতাকর্মীদের মাঝে দাওয়াতপত্র বিলি করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দিনাজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জাকির হোসেন বাবু অযাচিতভাবে আব্দুল মান্নান সরকার ও মুখলেসুর রহমান শৈবালের উপর হামলা করে। এ হামলায় আব্দুল মান্নান সরকার জ্ঞান হারিয়ে ফেলে এবং শৈবালও আহত হয়। পরে অন্যান্য নেতাকর্মীরা আহত আবস্থায় তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার জন্য পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ জাকির হোসেন বাবু ও ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মুকুলকে দল থেকে বহিষ্কারসহ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বিএনপি ও উর্দ্ধতন সংগঠনের প্রতি অনুরোধ জানান পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সোলায়মান মোল্লা। পাশাপাশি আহত আব্দুল মান্নান সরকার ও মুখলেসুর রহমান শৈবালের শারিরিক সুস্থতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ