• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে ঘুষের টাকা না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Polliবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের একজন আবাসিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ অফিসের ইলেক্ট্রিশিয়ান।
লিখিত অভিযোগে জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সংযোগ চালিয়ে আসছে। পরবর্তীতে লোড বৃদ্ধির জন্য আরেকটি ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয়। লোড বৃদ্ধির জন্য পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত দালাল ইলেক্ট্রিশিয়ান মো. রনজু মিয়া জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী ইকবাল হাসানকে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। ঘুষের টাকা না দেওয়ায় বুধবার ইলেক্টিশিয়ান রনজু মিয়া নিজে খুঁটিতে উঠে আনোয়ার হোসেনের আবাসিক লাইনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় গ্রাহক আনোয়ার হোসেন বৃহস্পতিবার জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ছুটিতে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ