• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আলতাফ আলীর শয্যাপাশে এরশাদ

Arsadসিসিনিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া-৭ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এডভোকেট আলতাফ আলী, তার স্ত্রী হাসনা বানু ও পুত্র ফায়জুল হাসান’কে দেখতে যান। তিনি আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোজ খবর নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, স্কয়ার হাসপাতালের হেড অব ম্যানেজমেন্ট লে. কর্ণেল (অব:) নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার রাত ১ টায় এডভোকেট আলতাফ আলীকে গুরুতর আহত অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করার পর জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি হাসপাতালে ছুটে যান এবং তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম তালুকদার হাসপাতালে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ