সিসিনিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া-৭ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এডভোকেট আলতাফ আলী, তার স্ত্রী হাসনা বানু ও পুত্র ফায়জুল হাসান’কে দেখতে যান। তিনি আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোজ খবর নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, স্কয়ার হাসপাতালের হেড অব ম্যানেজমেন্ট লে. কর্ণেল (অব:) নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার রাত ১ টায় এডভোকেট আলতাফ আলীকে গুরুতর আহত অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করার পর জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি হাসপাতালে ছুটে যান এবং তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম তালুকদার হাসপাতালে উপস্থিত ছিলেন।