• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

জেএসসি জেডিসি পরীক্ষা ২ থেকে ১৮ নভেম্বর

examসিসিনিউজ: এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। শেষ হবে ১৮ নভেম্বর। সব পরীক্ষাই হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সময়সূচীর অনুমোদন দেয়ার পর আন্তঃবোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd)  জেএসসি’র  এবং  জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময়সূচী মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে (www.madrashaeducationboard.gov.bd) দেয়া হয়েছে।

জেএসসি’র ঘোষিত সময়সূচী অনুযায়ী ২ নভেম্বর বাংলা প্রথম পত্র, ৩ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৯ নভেম্বর গণিত/সাধারণ গণিত পরীক্ষা হবে। ১০ নভেম্বর হবে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা পরীক্ষা। ১১ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১২ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, আরবি, সংস্কৃত, পালি এবং ১৩ নভেম্বর চারু ও কারুকলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, ১৭ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং ১৮ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা গ্রহণের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
জেডিসি’র ঘোষিত সময়সূচী অনুযায়ী ২ নভেম্বর কোরআন মজিদ ও তাজবিদ, ৩ নভেম্বর আকাইদ ও ফিকহ এবং আত-তাওহিদ ওয়াল ফিকহ (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ৫ নভেম্বর আরবি ১ম পত্র, ৬ নভেম্বর আরবি ২য় পত্র, ৯ নভেম্বর ইংরেজী (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং ইংরেজী ১ম পত্র, ১০ নভেম্বর ইংরেজী ২য় পত্র। ১১ নভেম্বর বাঙলা সাহিত্য (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) এবং বাংলা ১ম পত্র, ১২ নভেম্বর বাংলা ২য় পত্র, ১৩ নভেম্বর সামাজিক বিজ্ঞান, ১৬ নভেম্বর গণিত, ১৭ নভেম্বর সাধারন বিজ্ঞান (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ১৮ নভেম্বর  কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ