• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আরডিএ মহাপরিচালকের বিরুদ্ধে প্রতারণা মামলা

RDA-Bogra-pic-e1406207057124সিসিনিউজ: চাকরি দেয়ার নাম করে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন বগুড়ার শেরপুরের কলতাপাড়া গ্রামের আহসান হাবিব। আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

মামলায় বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মতিন ছাড়াও আসামি করা হয়েছে সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক মাহমুদ হোসেন খান ও পরিচালক নজরুল ইসলাম খানকে।

বাদী অভিযোগে উল্লেখ করেন, তিনি আরডিএতে ক্রেডিট মনিটর হিসেবে কর্মরত আছেন। অভিযুক্তরা বাদীকে রাজস্ব খাতে রিসার্স ইনভেস্টিগেটর পদে চাকরি দেয়ার কথা বলে সাত লাখ টাকা দাবি করে। পরবর্তীতে সাড়ে পাঁচ লাখ টাকায় মধ্যস্থতা হয়। গত ২০০৮ সালের ১৭ আগস্ট বাদী মহ্পারিচালকের কথা মত পরিচালক মাহমুদ হোসেন খানকে সাড়ে ৫ লাখ টাকা দেন। কিন্তু দীর্ঘ দিনেও বাদীকে ওই পদে চাকরি দিতে না পারায় বাদী টাকা ফেরত চান। এক পর্যায়ে চাপাচাপি করলে ২০১১ সালের ২৫ আগস্ট বাদীকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্ত  করা হয়। এরপর বাদীকে টাকা ফেরত ও চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দিয়ে তালবাহানা শুরু করায় আদালতে মামলা দায়ের করা হয়। উৎস: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ