• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

ডিমলায় দুটি মটর সাইকেল ছিনতাই, আহত ৪

Cintaiনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর  ডিমলায় গতি রোধ করে একটি পালসার ১৫০সিসি ও একটি প্লাটিনা ১০০সিসিসহ দুইটি মটর সাইকে ছিনিয়ে নিয়েছে ছিনতাই কারীরা। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ডিমলা উপজেলার ডোমার-ডিমলা সড়কের শৈল্লার ঘাট ব্রীজ নামকস্থানে এই ঘটনা ঘটে। এসয় তাদের ধারারো অস্ত্রের আঘাতে চার মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। এরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের হুমায়ুন কবির সাজুর ছেলে মিরাজ (২৮), ডিমলা উপজেলার সদরের বাবুর হাট গ্রামের আজিজুল ইসলামের ছেলে সাহারুল (২৫), একই গ্রামের আব্দুস সালামের ছেলে জিয়ারুল হক (২৫),  মইনুল ইসলামের ছেলে আব্দুস সালাম (২০)। পথচারীরা আহতদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী আহতদের বরাত দিয়ে জানান, আাহতদের মধ্যে মিরাজ একাই তার পালসার ১৫০সিসি মটর সাইকেল যোগে ডিমলা থেকে ডোমার এবং সাহারুল তার সাথে দুই সঙ্গীসহ প্লাটিনা ১০০সিসি মটর সাইকেল যোগে ডোমার থেকে ডিমলা আসছিলনে। এসময় রাত আনুমানিক ১০টার দিকে ডিমলা উপজেলার ডোমার-ডিমলা সড়কের শৈল্লার ঘটার ব্রীজের এলাকায় আসলে সড়করে দুই ধারে পেতে রাখা রশি টান দিলে তারা সড়কে পড়ে যায়। এসময় ছিনতাইকারীরা তাদের গুরুত্বর আহত করে মটরসাইকলে দুটি ছিনিয়ে নিয়ে যায়। পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। রাতেই উপজেলারসহ তার আশে পাশে এলাকার থানায় খবর পাঠানো হয়েছে মটরসাইকেল দুটি উদ্ধারের জন্য। তবে এপর্যন্ত কেউ লেখিত অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ