• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তসলিমার ভিসার মেয়াদ বৃদ্ধি করেনি ভারত

BtdR8VWCYAErQkmঢাকা: তসলিমার ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদনে সাড়া দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার বিকেলে নিজের টুইটার অ্যাকাউন্ট এ কথা জানান তসলিম নাসরিন।

টুইটে তসলিমা লিখেছেন, ‘এক মাস আগে ভারতে বসবাসের অনুমতির মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম। কিন্তু সরকারের কাছ থেকে এ বিষয়ে কোন সাড়া পায়নি। এ ধরনের ঘটনা এবারই প্রথম।’ কয়েক দিনের মধ্যেই ওয়ার্ল্ড হিউম্যানিস্ট কংগ্রেসের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য যাচ্ছেন তসলিমা। তার ভয় ভিসার মেয়াদ বৃদ্ধি না করলে অনুষ্ঠান শেষে হয়তো তার আর ভারতে ফেরা হবে না। বাংলাদেশের বিতর্কিত এই লেখিকা ১৯৯৪ সাল থেকেই বাংলাদেশের বাইরে থাকেন। দীর্ঘ দিন সুইডেনে থাকার পর ২০০৪ সাল থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এর আগে বেশ কয়েকবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করলেও ভারত সরকার তার ভিসার মেয়াদ বৃদ্ধি করে এসেছে। তসলিমা বর্তমানে সুইডেনের নাগরিক হিসেবে ভারতে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ