লালমনিরহাট প্রতিনিধি: ভাইয়ের ওপর অভিমান করে শামছুল হক (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে নিজ বাড়ির পাশের কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদীতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নে ।
জানা গেছে, ওই উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের জোলাপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি চলতি বছর আদিতমারী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানাগেছে, বড় ভাই কামরুলের সঙ্গে অভিমান করে সারারাত অনাহারে ছিলেন শামছুল। পরে ভোরে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে মায়ের শাড়ি গলায় পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আদীতমারী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ।