সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুরে জাল টাকা ছাপানোর উপকরণসহ এম এ বাদশা ঢালী (৪৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকায় বাদশার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রতারক বাদশা শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কের বাদশা প্রিন্টার্স এর মালিক বলে জানিয়েছে পুলিশ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই রাশেদুজ্জামান, আসাদুজ্জামান আসাদ, এএসআই ইয়াসিন আলীসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাল টাকা ছাপানোর উপকরণসহ বাদশাকে আটক করা হয়। এসময় সেখান থেকে ছয়টি জাল পাঁচশত টাকার নোট উদ্ধার করা হয়।