• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

অবৈধ সম্পর্কের ভিডিও, যুবক আটক

Dorsonসাতক্ষীরা: দীর্ঘদিন অবৈধ শারীরিক সম্পর্ক করে এবং তার ভিডিও মোবাইলে ধারণ করে ব্লাকমেইলিং করার পর ধরা খেলেন এক প্রতারক যুবক।

মেয়ের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়েন ওই যুবক। কিন্তু সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে পরে ব্ল্যাকমেইল করে মেয়ের কাছ থেকেই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

জানা গেছে, কলারোয়া উপজেলার রায়টা গ্রামের জনৈক আমানুর রহমানের মেয়েকে (২৩) বিয়ের প্রলোভন দিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন আশাশুনি থানার চাপড়া বাজার এলাকার শহীদুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৯)। শারীরিক সম্পর্কের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে বহু দিন যাবৎ অবৈধ মেলামেশা করতে মেয়েটিকে বাধ্য করেন তরিকুল। পরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাপয়সা দাবি করতে থাকেন তিনি।

অবশেষে মেয়েটি কলারোয়া থানা পুলিশের শরণাপন্ন হলে কৌশলে তরিকুলকে কলারোয়ায় ডেকে পাঠানো হয়। পূর্বের অবৈধ মেলামেশার নেশায় তরিকুল চলে এলে শনিবার রাতে উপজেলার মুরারীকাটি নতুন ব্রিজ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

রাতেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধারও করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে তরিকুলকে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা (নং-৩১, তাং-২৭/৭/১৪ইং) হয়েছে বলে জানা গেছে। বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ