সিসিনিউজ: পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ফরিদপুর ও নারায়নগঞ্জে ৮জন নিহতের সংবাদ মিলেছে।
ফরিদপুর: জেলার ভাঙার চুমুরদী এলাকায় গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে চালক ও তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আহত এক যাত্রী জানায়, কাওরাকান্দি ঘাট থেকে একটি মাইক্রোবাস কয়েকজন যাত্রী নিয়ে টেকেরঘাটের উদ্দেশে যাচ্ছিল। পথে চুমুদী এলাকায় পৌঁছালে সামনের চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মাইক্রো চালক নিহত হন। এতে আহত হন আরো পাঁচ জন।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন যাত্রী মারা যান।
ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের আত্মীয় স্বজন আসলে নাম পরিচয় পাওয়া যাবে।



