ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পিকনিক ফেরত পিকআপের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত ২৫ জন।
বুধবার ভোর সাড়ে ৪ টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের গৌরিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতরা প্রায় সকলেই পঞ্চগড়ের আটোয়ারী থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তারা দিনাজপুরের স্বপ্নপুরিতে পিকনিক করতে গিয়ে ফিরে আসছিলেন।
নিহতরা হলেন হারুন পঞ্চগড়ের আটোয়ারির পানবাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের পুত্র হারুন (২০) এবং হামিদুল একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে হামিদুল (৩০)। পুলিশ , স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, আহত ২৫ জনের মধ্যে ২২ জন ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি আছে।