লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৫৫৬ জন কৃতি শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে হাতীবান্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান। অন্যান্যদের মধ্যে রাখেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, অধ্যক্ষ শামসুল হক, প্রাক্তন অধ্যক্ষ নূরল হক, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, এসএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, শাহ্ গরীবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, চেয়ারম্যান এমজি মোস্তাফা, আব্দুল সাত্তার প্রমুখ। আলোচনা শেষে ১৮ জন কৃতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা ও ৫৫৬ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।