• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

ভারতে হনুমান তাড়াতে ‘বানর-মানব’

58283_men-in-ape-320x200সিসি ডেস্ক: হনুমানের তাণ্ডবে জেরবার ভারতীয় পার্লামেন্ট ভবন। এখানে-ওখানে গাছের ডাল থেকে উঁকি মারছে বানরের দল। যার জেরে একেবারে দিশেহারা অবস্থা। কখন আক্রমণ করে বসে সেই আশঙ্কাতে তটস্থ সবাই। এর উপর কয়েক দিন আগে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে গন্ধগোকুল শ্রেণির এক বিরল প্রাণি। তাকে নিয়ে শুরু হয় হইচই। কোনো মতে সেই পরিস্থিতি সামাল দেয়া গেলেও হনুমানের উৎপাত সামলাতে আজব বুদ্ধ ফাঁদলেন পার্লামেন্টবিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাউডু। হনুমান তাড়াতে নিয়ে এলেন ৪০ জন ‘ভুয়ো’ হনুমান। যাদের মুখে কালো রঙ। পেছনে গোঁজা একটা লম্বা লেজ। দূর থেকে দেখলে মনে হবে আস্ত একটা হনুমান বসে আছে। তারা সকলেই হনুমান ধরার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। পার্লামেন্টে হনুমান তাড়ানোর জন্য ৪০ জনকে ভাড়া নিয়েছে নিউ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন। হনুমানের হাত থেকে পার্লামেন্ট ভবনকে বাঁচাতে তাদের মোতায়েন করা হয়েছে পার্লামেন্ট চত্বরে। হনুমান তাড়াতে এখন সাড়ি দিয়ে বসে রয়েছেন এই নকল হনুমানের দল। অঙ্গভঙ্গি ও শব্দের মায়াবলে হনুমানগুলোকে ধরতে কখনো ঝোপঝাড়, কখনো বা গাছের ডালে দেখা মিলছে তাদের।
গত গ্রীষ্ম পর্যন্ত দিল্লির রাজপথে দাপিয়ে বেরানো আসল হমুনামের দলকে ধরতে ঘুরে বেড়াত হনুমান শিকারিরা। কিন্তু গত বছর সরকার নির্দেশ দেয়, এভাবে আর হনুমানদের ধরা যাবে না।পেশা ছেড়ে অন্য কাজে যোগ দেন অনেকেই। তার পর থেকেই বেড়ে যায় বানরকুলের দৌরাত্ম্য। এই সংক্রান্ত অভিযোগও জমতে থাকে পৌরসভার ফাইলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ