• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে কারাবন্দী ছেলেকে দেখতে এসে বাবা কারাগারে

Arrestনীলফামারী প্রতিনিধি: গাঁজা নিয়ে কারাবন্দী ছেলের সাথে দেখা করতে এসে নীলফামারীতে আটক হলেন মকবুল হোসেন (৫৫) নামের এক ব্যাক্তি। সোমবার সন্ধায় নীলফামারী কারাগারে কারারক্ষীদের হাতে আটক হন তিনি। এরপর সন্ধ্যায় তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাকারে পাঠানোর নির্দেশ দেয়। মকবুল হোসেন ডিমলা উপজেলার বাবুর হাট গ্রামের বাসিন্দা।
নীলফামারী কারাগারের জেলার আল আমিন হোসেন জানান, আটককৃত মকবুল হোসেন সোমবার বিকেলে কারাগারে বন্দিরত ছেলে সাইফুল ইসলাম লাদেনের সাথে স্বাক্ষাৎ করতে আসনে। এসময় কারাগারের প্রবেশ পথ অতিক্রমের সময় কারারক্ষীরা তার শরীর তল্লাশি করে একটি কাগজে মোড়ানো অবস্থায় গাঁজাসহ তাকে আটক করে। এরপর সন্ধ্যায় মকবুলকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়।
নির্বাহী ম্রাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক জ্যেতি প্র“ জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৬ ধারায় তাকে এ সাজা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ