• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

Deathদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে সুমন ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের ৮নং রেল ঘুন্টি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক দিনাজপুর শহরের নিউ টাউন এলাকার শহিদুল ইসলাম’র ছেলে।
দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার রহমান জানান, মঙ্গলবার ভোরে রেলঘুন্টি এলাকায় রেল লাইনের উপর দিয়ে মোবাইলে কথা বলে যাওয়ার এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর এততা এক্সপ্রেস ট্রেনটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে রেল লাইনের উপর পড়ে গিয়ে তার দু’হাত ও একটি পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পড়ে স্থানীয়রা মুমুষূ অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দিনাজপুর জিআরপি একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ