• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

জলঢাকায় ট্রাক্টর উল্টে চালক নিহত

Accidentনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় ট্রাক্টর উল্টে ফরিদ আহমেদ (২১) নামের এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়নের মাহিগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে। নিহত ফরিদ আহমেদ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাকোয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়নের মাহিগঞ্জ সড়কে  ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে পড়ে। এসময় ট্রাক্টরের চালক ফরিদ আহমেদ ট্রাক্টরের নিচে চাপাপড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ