• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

পুলিশের সঙ্গে ছিনতাইকারীর গুলি বিনিময় নিহত ১

Deathঢাকা: হাতিরঝিলে নতুন রাস্তায় রেড ক্রিসেন্টের সামনে ডিবি পুলিশের সঙ্গে ছিনতাইকারীর গুলি বিনিময়ে এক ছিনতাইকারী (৩০) নিহত হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

রমনা থানার এসআই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতিরঝিলে নতুন রাস্তায় রেড ক্রিসেন্টের সামনে ৪/৫ জন ছিনতাইকারী ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে ছিনতাইকারীদের একজন আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, এই সময় ছিনতাইকারীরা একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তবে তাদের কাউকে আটক করতে পারেনি ডিবি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ