সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুরে রিপোটার্স ক্লাবের সদস্য এক সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রিপোটার্স ক্লাব শহরে মৌন মিছিল করেছে। চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় গত বুধবার কতিপয় সাংবাদিক রিপোটার্স ক্লাবের সদস্য জয়নাল আবেদীন হিরোকে লাঞ্চিত করায় ওই মৌন মিছিল বের করে।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ অম্লান চত্তরে রিপোটার্স ক্লাবের সদস্যরা জড়ো হয়ে মৌন মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্ত্বরে এসে মিছিলটি শেষ হয়। পরে চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য বলেন রিপোটার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম পলাশ, সহ-সভাপতি শাহজাহান আলী, যুগ্ন সাধারণ সম্পাদক এম আর মহসিন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হিরো প্রমুখ।
এর আগে বুধবার রাতে লাঞ্চিত সাংবাদিক জয়নাল আবেদীন হিরো সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তাঁকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগে প্রথম আলো’র প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সমকাল’র প্রতিনিধি সাকির হোসেন বাদল, কালেরকন্ঠ ও করতোয়া প্রতিনিধি তোফাজ্জল হোসেন এবং স্থানীয় সাপ্তাহিক আলাপন’র মিজানুর রহমান মিলনের নাম উল্লেখ করে ব্যবস্থা নেয়ার আরজি জানানো হয়েছে।