• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজীবন লিভটুগেদার করব: সোহা

Sohaবিনোদন ডেস্ক: বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না পাতৌদি রাজপরিবারের কন্যা এবং বলিউড তারকা সোহা আলী খান। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সোহার সঙ্গে বলিউডের আরেক তারকা কুনাল খেমুর প্রেমের সম্পর্কের কথা কারো অজানা নয়। সম্প্রতি দুজনের মাঝে আংটি বিনিময়ও হয়েছে। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে টুইটও করেছেন সোহা। কিন্তু হঠাৎ করেই বিয়ের প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করে পরিবার আর ভক্তদের ভাবিয়ে তুলেছেন তিনি।

আর এ মাধ্যমে তিনি সরাসরি না হলেও ঘুরিয়ে বলেছেন, আমি আজীবন লিভটুগেদার করব।

সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে সোহা বলেন, ‘আমার কাছে বিয়ে বিষয়টা সামাজিকতা ছাড়া আর কিছুই নয়। আমি বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। কারণ আমাদের সর্ম্পকের মধ্যে বিশ্বাস এবং আস্থা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কোনালের সঙ্গে আমি অনেক সুখি। অনেকের মতে বিয়ের পর সবকিছু পাল্টে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে এধরনের কোনো কিছু ঘটবে বলে মনে করি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ