বিনোদন ডেস্ক: বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না পাতৌদি রাজপরিবারের কন্যা এবং বলিউড তারকা সোহা আলী খান। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সোহার সঙ্গে বলিউডের আরেক তারকা কুনাল খেমুর প্রেমের সম্পর্কের কথা কারো অজানা নয়। সম্প্রতি দুজনের মাঝে আংটি বিনিময়ও হয়েছে। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে টুইটও করেছেন সোহা। কিন্তু হঠাৎ করেই বিয়ের প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করে পরিবার আর ভক্তদের ভাবিয়ে তুলেছেন তিনি।
আর এ মাধ্যমে তিনি সরাসরি না হলেও ঘুরিয়ে বলেছেন, আমি আজীবন লিভটুগেদার করব।
সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে সোহা বলেন, ‘আমার কাছে বিয়ে বিষয়টা সামাজিকতা ছাড়া আর কিছুই নয়। আমি বিয়ে করার কোনো প্রয়োজনীয়তা দেখি না। কারণ আমাদের সর্ম্পকের মধ্যে বিশ্বাস এবং আস্থা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোনালের সঙ্গে আমি অনেক সুখি। অনেকের মতে বিয়ের পর সবকিছু পাল্টে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে এধরনের কোনো কিছু ঘটবে বলে মনে করি না।’