• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

মোহাম্মদপুরে জামায়াতের ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতা গ্রেপ্তার

Untitled-125-e1407597524736ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুরের লালমাটিয়ায় জাকির হোসেন রোডের ডি-৩৬ ব্লক-ই বাসার তৃতীয় তলার একটি বাসা থেকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

 মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, জামায়াত নেতারা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তারের ব্যাপারে মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার রাজিবুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। বৈঠকরত অবস্থায়ই তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি কম্পিউটার সাংগঠনিক কাগজপত্র ও ধর্মীয় বই জব্দ করা হয়েছে।

বাড়িওয়ালা আবুল হোসেন জানান, প্রস্তর ডেভলপার নামের একটি প্রতিষ্ঠানের অফিস করার কথা বলে মাহবুবুর রহমান নামে এক লোক ২০১২ সালে বাসাটি ভাড়া নেন। বিগত দুই/তিন মাস তারা ভাড়া দিচ্ছিল না।

গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই মোহাম্মদপুর থানা জামায়াতের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ