• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হুমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ক্রিকেটার আকরাম

humaima1-320x200_30193বিনোদন ডেস্ক: সবে ভারতীয় চিত্রপুরী বলিউডে পা দিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী হুমাইমা মালিক, এর মধ্যেই চলে এলেন খবরের শিরোনামে। বলিউডে নবাগতা হুমাইমা মালিকের সঙ্গে ডেটিং করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম এমন খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি পাকিস্তানি দৈনিকে। এমনও বলা হচ্ছে হুমার প্রেমের হাবুডুবু খাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটের অন্যতম বড় নাম আকরাম। দুজনকে একসঙ্গে এক হোটেলে নৈশভোজ করতে দেখা গিয়েছে বলে খবর।
হুমা ডেটিংয়ের খবর অস্বীকার করেননি। ৪৮ বছরের আকরামের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ওয়াসিমের সঙ্গে সুস্মিতা সেনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা গিয়েছিল। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত বছর অস্ট্রেলিয়ার শনিয়েরা থম্পসনকে বিয়ে করেছিলেন ওয়াসিম।
১৮ বছর বয়েসে বিয়ে করার দুই বছর পর ডিভোর্স হয়ে যায় হুমাইমার। মডেলিংয়ের পাশাপাশি ২০০৮ সাল থেকে পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন হুমাইমা। দুটি পাকিস্তানের সিনেমায় অভিনয় করার পর বলিউডে পা রাখেন।
আগামী ২৭ আগস্ট ইমারন হাসমি-হুমা মালিক অভিনীত রাজা নটওয়ারলাল সিনেমাটি মুক্তি পাবে।
সূত্র : জি নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ