নীলফামারী প্রতিনিধি: গরুবাহী নসিমন উল্টে নীলফামারীতে আবু খান (৩৪) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আবু জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়ার মৃত ইসলাম খানের ছেলে। রোববার বিকেল তিনটার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের হাতীবান্ধা ময়দানের পাড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, কঁচুকাটা থেকে নীলফামারীগামী গরু বোঝাই নসিমটি ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে নসিমনটি খাদে পড়ে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে আবু খান মারা যান।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে যান। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।