• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

বার্সার বিশাল জয়: জোড়া গোল নেইমারের

neymarখেলাধুলা ডেস্ক: প্রীতি ম্যাচে বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। দলের সেরা তারকা মেসি-নেইমার-সুয়ারেদের উপস্থিতিতে লিওনের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা। অনেকদিন পর মাঠে ফিরেই জোড়া গোল করেছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার।

এছাড়া আরও জোড়া গোল করেছেন তরুণ ফুটবলার মুনীর আল হাত্তাদি। লিওনেল মেসি ও সান্দ্রো রামিরেজ একটি করে গোল করেন। এই ম্যাচের মধ্যদিয়েই বার্সায় অভিষেক হলো লুইস সুয়ারেজের।

অনেক দিন ধরে মাঠের বাহিরে ছিলেন নেইমার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেরুদণ্ডে গুরুতর চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাহিরে ছিটকে যান ২২ বছর বয়সী এই তারকা ফুটবলার। তবে অনেকদিন পর মাঠে ফিরে বিশ্বকপের দুর্দান্ত ফর্মটাই যেন টেনে নিয়ে আসলেন ক্লাবের হয়ে। প্রথম ম্যাচেই জোড়া গোল করে বুঝিয়ে দিলেন আসন্ন মৌসুমের জন্য প্রস্তুত তিনি।

এদিকে, বার্সার সেরা তারকা লিওনেল মেসিও দীর্ঘদিন পর ক্লাবের জার্সি গায়ে মাঠে নামলেন। বিশ্বকাপের পর ছুটিতে থাকায় প্রথম দিকের প্রীতি ম্যাচগুলো খেলেননি তিনি। তবে ফিরেই গোলের দেখা পেয়েছেন চার বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার। ম্যাচে বার্সার হয়ে প্রথম গোলটি করেন এই আর্জেন্টাইন।

প্রায় ৭২ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় বার্সা। নেইমারের পাস থেকে দলকে প্রথমে এগিয়ে নেন মেসি। এরপর ১২ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে দারুণ এক গোল করেন নেইমার। বিরতির আগে আরো একটি গোল তুলে নেন এই ব্রাজিলিয়ান। মাচের ৪৪ মিনিটে প্রায় একক প্রচেষ্ঠায় প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি। ফলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের জালে আরো তিন বার বল জড়ান বার্সার ফুটবলাররা। ম্যাচের ৫৫ ও ৭৮ মিনিটে দু’টি গোল করেন তরুণ মুনীর আল হাত্তাদী। এরপর ম্যাচের শেষ মিনিটে প্রতিপক্ষে জালে শেষ পেরেকটি পুরেন সান্দো রামিরেজ। শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এর আগে ম্যাচের ৭৭ মিনিটে সুয়ারেজকে মাঠে নামান কোচ লুইস এনরিক। প্রথম ম্যাচে বার্সার গোল উৎসবে যোগ দিতে না পারলেও বেশ স্বাচ্ছন্দেই খেলেছেন উরুগুয়ান এই তারকা স্ট্রাইকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ