• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

সৎ মায়ের অত্যাচারে মেধাবী শিশু নাজমুল ঘরছাড়া

sisuচাঁদপুর প্রতিনিধি: যেই শিশুটির হাতে এখন বই খাতা থাকার কথাছিল। অথচ সেই শিশুটির সৎ মায়ের নির্মম শারিরীক নির্যাতন সহ্য করতে না পেরে ছোট এই অবুঝ শিশুটি চাঁদপুর পৌর বাস টার্মিনালের অলিতে গলিতে আবার কখনো চায়ের দোকানে আবার কখনো লোকালয়ে ভিক্ষা করেছে। ছেলেটির নাম মোঃ নাজমুল হোসেন (৭)। ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গাইনগো বাড়ির মৃত মিন্টু হোসেন এর ছেলে। ছেলেটির সাথে এই প্রতিবেদকের চাঁদপুর পৌর বাস টার্মিনালে আলাপকালে জানা যায়, নিষ্পাপ এই অবুঝ ছেলেটি বাজারে গিয়ে ভিক্ষা না করায় তার সৎ মা শাহিনা বেগম বেধম মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। ছেলেটি কোন উপায় খুজে না পেয়ে গত ৩ মাস ধরে পৌর বাস টার্মিনালে ফয়সাল শপিং কমপ্লেকার ফ্লোরে রাতে কোন রকম জীবন যাপন করছে। অশ্রুসিক্ত কন্ঠে ছেলেটি আরোজানায়, আমি আগে স্কুলে যাইতাম, আর স্কুলে গেলেতো ভিক্ষা করতে পারতাম না। তাই আমাকে জোর পূর্বক বইখাতা নিয়ে গেছে। স্থানীয় ৭০নং শোভান সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার রোল নং ছিল ০৭। নাজমুল জানান, আমি আমার আপুর মোবাইল নাম্বারটা পেলে আমি তার কাছে যাইতাম। শিশুটি কেঁদে কেঁদে বলে, আপনি নাম্বারটা খুঁজে দিবেন? আমার ছোট বোনটা কি অবস্থায় আছে জানি না। তাকে না আমার সৎ মা খাবার দেয় না শুধু মারে। নাজমুলের আপু এখন নারায়নগঞ্জে বসবাস করে। তারা জানে না এই ভাইটিকে এভাবে বের করে দিয়েছে। তাছাড়া শাহিনা আজও পর্যন্ত কোন খোজ খবর নেয়নি। জীবন আছে কি না। নাজমুলের মত হাজর ও অবুঝ শিশু মায়ের আদর থেকে বঞ্চিত যেন আর না হতে হয়। এমন প্রত্যাশা পথচারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ