সিসি নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সামার ২০১৫ টার্মে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি) এবং পাঁচ বছর মেয়াদি ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামে টেলিটক’র এসএমএস-এর মাধ্যমে ভর্তির আবেদন পূরণ কার্যক্রম কাল সোমবার থেকে শুরু হয়ে আগামী ২৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে।
ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর রোববার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrau.edu.bd -এ দেখা যাবে এবং ০১৫৫২-৩২৫৩০৫ মোবাইলে ফোন করে জানা যাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ মাহফুজ-উল-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এসব তথ্য জানানো হয়।