• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ব্রিটিশ পুলিশের সাবেক সুবাদার আলীম সিদ্দিকী আর নেই

alimসিসি নিউজ: ব্রিটিশ পুলিশের সাবেক সুবাদার ও সাবেক জাতীয় ক্রিকেটার মোঃ মুখতার সিদ্দিকীর পিতা মোঃ আলিম সিদ্দিকি আর নেই। তিনি গত রবিবার সন্ধায় সৈয়দপুর শহরের পুরাতন বাবু পাড়াস্থ নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দির্ঘ দিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। সোমবার  দুপুরে মরহুম কে হাতিখাঁনা কবরস্থানে দাফন করা হয়। তিনি তিন মেয়ে শাবানা (পাকিস্তান), হুসনাবানু, নাসরিন বানু বেবি ও চার ছেলে মোঃ করিম, মোঃ সাত্তার, মোঃ মুখতার সিদ্দিকি এবং মুমতাজ সিদ্দিকিসহ নাতিÑনাতনি এবং অসংখ্য শুভাকাংখি রেখে চলে যান। ব্রিটিশ পুলিশের সাবেক এ সুবাদার ছিলেন ভারতের বিহার রাজ্যের চাপড়া জেলার বাসদপুর থানার মৃত.সাজ্জাদ হোসেনের প্রথম পুূত্র। ৪ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। তিনি কলকাতা পুলিশে যোগ দেয়ার পরপরই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশরা ভারত উপমহাদেশ থেকে পালিয়ে যায়। এরপর ১৯৪৭সালে ভারত – পাকিস্তান ভাগ হলে তিনি পূর্ব পাকিস্তানের নোয়াখালি জেলার ফেনি থানায় যোগ দেন। এর পর খুলনা,বগুড়াতে পুলিশের দায়িত্বরত বিয়ে করেন ভারতে।  ১৯৭১ এর স্বধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে তিনি শেচ্ছায়  এ চাকুরি ছেড়ে ব্যাবসা ও সংসার জীবনে মনোনিবেশ করেন। দির্ঘ চাকুরি জীবনে এ সুবাদার অর্থকরি অর্জন   করতে না পারলে ও সততা ও ন্যায় পরায়নতায় তিনি ছিলেন মূর্তিমান প্রতিচ্ছবি। অসময়ের এ চলে যাওয়ায় নীলফামারীর সৈয়দপুরের  সকল পেশাজীবিরা তার বিদেহী আত্বার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ