• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বীরগঞ্জে মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কর্মশালা

DSC05454 copyবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে আজ মঙ্গলবার মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে, সোসিও ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট উয়িথ ডিগনিটি এন্ড সাসটেইনএবিলিটি (সিড্স) প্রকল্পের সহায়তায় ষ্ট্রম ফাউন্ডেশন এর অর্থায়নে মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় ভাবকি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল ম্যানেজমেন্ট কমিটি সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্ব মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান পান্না বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন উপজেলা ইন্সট্রাক্টর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মহিলা ইউপি সদস্য লিপিয়ারা বেগম, মুজাহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সংস্থার ম্যানেজার প্রদীপ কুমার বর্মন, কর্মশালা পরিচালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর ফারহানা মাহ্মুদ ।
এ ছাড়াও ভাবকি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সহ স্কুল ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্য, পিটিএ সদস্য, অভিভাবক, এবং শুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। কর্মশালায় বিদ্যালয়ের সবল, দুর্বল দিক, সুযোগ ও বাধাঁসমূহ দলীয় কাজের মাধ্যমে বের করা হয় । মান সম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে ৫ বছর পর বিদ্যালয়টিকে কি অবস্থায় দেখতে চায় সে স্বপ্নগুলো তালিকা করা হয়, পর্যায়ক্রমে স্বপ্ন পুরনে কি কি কাজ করতে হবে, কে করবে এবং কার সহযোগিতায় করা হবে তার তালিকা করা হয় । অতঃপর অগ্রাধিকার  ভিত্তিতে কাজগুলো সাজানো হয় । পরিশেষে সকলেই বিদ্যালয়ের মঙ্গল কামনায় এগিয়ে আসার অঙ্গীকার ব্যাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ