• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাহী এবার সাংবাদিক

mahiবিনোদন ডেস্ক: এবার সাংবাদিক হয়ে পর্দায় হাজির হচ্ছেন মাহিয়া মাহী। সৈকত নাসিরের ‘দেশা : দ্য লিডার’ ছবিতে তিনি অভিনয় করেছেন একজন অকুতোভয় সাংবাদিকের চরিত্রে। এরই মধ্যে ছবির শুটিং, ডাবিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে। আসছে ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। মাহী বলেন, ‘সাংবাদিকদের সম্পর্কে নানা সময়ে পড়েছি, জেনেছি। কিন্তু এ ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি একজন নিষ্ঠাবান সাংবাদিক কতটা ঝুঁকি নিয়ে তাঁর দায়িত্ব পালন করেন। দর্শকরাও ছবি দেখে এটা বুঝতে পারবেন। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। ছবির গল্প, আমার চরিত্র এবং নির্মাণশৈলী দর্শকদের চমক দেবে। আমার বিশ্বাস, ছবিটি ঢাকাই চলচ্চিত্রে নতুন আমেজ এনে দেবে।’ ‘দেশা : দ্য লিডার’ ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ