• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ব্যাপক খোলামেলারূপে আইটেম গানে কঙ্গনা

0000বিনোদন ডেস্ক: গত বছর ‘কৃষ-৩’ ছবির মাধ্যমে নতুন করে আলোচনায় আসনে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অনেকেই ধারণা করেছিলেন এ ছবির পর কঙ্গনার ক্যারিয়ারটাও নতুন মোড় নেবে। পড়তি ক্যারিয়ারটা ভালভাবে গুছিয়ে উঠতে পারবেন এই অভিনেত্রী। কিন্তু সেটি হয়নি। হয়েছে তার উল্টো। কারণ, চলতি বছর দুটি সুপার ফ্লপ ছবি উপহার দিয়েছেন তিনি। এর একটি হলো ‘কুইন’ এবং অন্যটি ‘রিভলভার রানী’। এই ছবি দুটোর মাধ্যমে দারুণভাবে সমালোচিত হয়েছেন কঙ্গনা। এ ধরনের গল্প ও চরিত্রের ছবি তার করা উচিত হয়নি বলেও মত দিয়েছেন বলিউড সংশ্লিষ্টরা।

নিজের ভুল দেরিতে হলেও বুঝেছেন তিনি। তাই তো নিজের একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ‘রিভলভার রানী’। ছবিটি আমার করা উচিত হয়নি। ভুল করেছি আমি। এরকম আর সামনে হবে না। কারণ, ভুল করেই কিন্তু মানুষ শেখে। এদিকে চলতি বছর কঙ্গনার তিন নম্বর ছবি হিসেবে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘আই লাভ নিউ ইয়ার’ ছবিটি। একেবারেই ভিন্নধর্মী কাহিনীর এ ছবিটিতে সানি দিওলের বিপরীতে দেখা যাবে কঙ্গনাকে।

এ ছবির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। তবে নতুন খবর হলো, সম্প্রতি এ ছবির প্রচারণামূলক একটি আইটেম গানের শুটিং করেছেন তিনি। ব্যাপক খোলামেলারূপে এই আইটেম গানে পাওয়া যাবে কঙ্গনাকে। সচরাচর আইটেম গানে তেমন একটা পাওয়া যায় না কঙ্গনাকে। সেদিক থেকে ভক্তদের জন্য চমক হয়েই ধরা দেবে কঙ্গনার এই খোলামেলা আইটেম গানটি।

জানা গেছে, রেমোর কোরিওগ্রাফিতে এ গানটিতে ১০০ জন নৃত্যশিল্পীর সঙ্গে নেচেছেন কঙ্গনা। বিষয়টি নিয়ে এক্সাইটেড কঙ্গনা বলেন, আইটেম গানের প্রস্তাব অনেক আসে। কিন্তু আমি আগ্রহ পাই না। এবারের প্রস্তাবটি বেশি ভাল লেগেছে। আর যেহেতু এই ছবিতে আমি অভিনয়ও করেছি, তাই সব মিলিয়ে গানটি আমার উপযুক্ত মনে হয়েছে। আমার মনে হয় গানটি যেভাবে দৃশ্যায়ন হয়েছে তাতে সবারই ভাল লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ