• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

ফারুকী হত্যার প্রতিবাদে রোববার হরতাল

Hortalঢাকা : চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের প্রতিবাদে আগামী রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রসেনা।

এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামী ছাত্রফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা বৃহস্পতিবার দুপুর দুইটায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদসভা ও মানববন্ধন করবে। এবং দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের বাসার সামনে কয়েকশ অনুসারী ও ভক্ত জড়ো হন। এ সময় ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ হরতালের ডাক দেন।

তারা খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। জানাগেছে, নিহত ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য ও হাইকোর্ট মাজার জামে মসজিদের খতিব ছিলেন।

এর আগে বুধবার রাত সোয়া ৯টায় রাজধানীর পূর্ব রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ