দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাক্ষ্মনভিটা, নোহাইল গ্রাম ও অর্জনাহার আশ্রায়ন প্রকল্পে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জশীল গোপাল।
পরে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মোঃ বদিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জশীল গোপাল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, বীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী, শতগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিয়ার রহমান, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসিফ রেজা রুবেল প্রমুখ। অনুষ্ঠানে তিনটি গ্রামের শুভ বিদ্যুতায়নের ফলক উম্মোচন ও সুইচ টিপে ২৮০ বাড়ীর বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
এর আগে প্রধান অতিথি মনোরঞ্জনশীল গোপাল এমপির হাতে ফুলের তোড়া দিয়ে বিভিন্ন দল থেকে আসা শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগের যোগদান করেন।