• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

বীরগঞ্জে দুই শিক্ষকের মারামারী: ছাত্রীদের মিছিল

SAM_2167 copyবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে বৃহস্পতিবার বীরগঞ্জ সরকারী গার্লস স্কুেলর দুই শিক্ষকের মাঝে মারামারী। উত্তেজিত ছাত্রীরা মিছিল ও প্রধান শিক্ষকের কাছে স্মারক লিপি প্রদান করেছে ।
বীরগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মরত শিক্ষক আলমগীর কবির পল্লবকে গত মঙ্গলবার বিকেল ৪টায় বিদ্যালয় থেকে রিলিজ করা হয়। বদলীর আদেশ পেয়ে ক্ষিপ্ত সহ শিক্ষক পল্লব মদ্য পান করে গত বুধবার সকালে বিদ্যালয়ে প্রবেশ করে অতিরিক্ত ক্লাসের শ্রেণীকক্ষ থেকে সহ শিক্ষক আতাউর রহমানকে টেনে হেচরে বের করে মারপিট করে। এ সময় আিতরিক্ত ক্লাসের ৪০ জন ছাত্রী ভয়ে বিদ্যালয় ক্যাম্পাসে ছুটাছুটি করে।
প্রধান শিক্ষক আখতারা পারভিন তাৎক্ষনিক ভাবে রংপুর বিভাগিয় উপ-পরিচালক রফিকুল ইসলাম রফিককে অবহিত  করেন। উপ-পরিচালক রফিকের  নির্দেশে উন্মাদ শিক্ষক পল্লবকে বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দিয়ে গেট বন্দ করে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার প্রথমার্ধে বেশকিছু বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে ও প্রধান শিক্ষকের কাছে স্মারক লিপি প্রদান করে। স্মারক লিপিতে বদলীকৃত শিক্ষককের বদলী স্থগিত করে নুতন শিক্ষক প্রদান পূর্বক শিক্ষক বদলী করতে হবে মর্মে দাবী জানানো হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও অভিভাবক গোলাম মোস্তফা, সাংবাদিক মাহাবুবর রহমান আঙ্গুর, প্রভাসক সেলিম জাহাঙ্গীর ও নুর ইসলাম অভিযোগ করেন শিক্ষকদের মধ্যে মতবিরোধ ও দলাদলির কারনে ছাত্রীরা নিরাপত্তা হীনতায় ভূগছে। এক শিক্ষক অন্য শিক্ষককে হেয় করার জন্য ছাত্রীদের বিরুদ্ধে মিথ্যা বদনাম শিক্ষকরাই ছড়ান। আমরা প্রধান শিক্ষকের মাধ্যমে সুষ্ঠ্য তদন্ত সাপেক্ষে সমাধান দাবী করছি। এ ব্যাপারে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আখতারা পাভিনের সাথে স্ক্ষাাত করা হলে তিনি বালিকাদের উত্তেজনার বিষয় নিশ্চিত করে জানান বালিকারা অবুঝ তারা না বুঝেই মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে। আমি বালিকাদের সাথে আলাপ-আলোচনা করায় তারা তাদের ভূল বুঝতে পেরেছে। ছাত্রীরা জানায় আমরা শিক্ষকদের দলাদলি বুঝিনা আমরা ভাল শিক্ষক চাই, ভাল পরিবেশ চাই ও ভাল রেজাল্ট করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ