• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীনিবাসে আগুন : আহত ৫

Agunব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের একটি কক্ষে আগুন লাগায় আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে পাঁচ ছাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১০টার দিকে ছাত্রীনিবাসের আছিয়া ভবনের তিন তলার ৩০৫ নম্বর কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী মমতাজ আক্তার ও তাছমিনা চৌধুরী জানান, পাশের তিন তলা অন্য একটি ভবনে প্রথমে বিকট শব্দ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পরই হঠাৎ করে আছিয়া ভবনের ৩০৫ নম্বর কক্ষের বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। পরে ৩০৮ ও ৩০৯ নম্বর কক্ষেও আগুন ধরে যায়। এ সময় পোড়ার তীব্র গন্ধ বের হলে আতঙ্কে চারতলা দুটি ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত পাঁচ ছাত্রী আহত হন।

ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন জানান, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগেই ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিভিয়ে ফেলে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিউল্লাহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ