• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কাজ পাবার জন্য মিথ্যা বলছেন জয়া!

joayaবিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টিভি নাটকে দক্ষ অভিনয় করে জয় করেছেন দর্শকদের ভালোবাসা। সেই সূত্রে অভিনয়ে তিনি বেশ নিপুণ তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু বাদ সাধলো এবার তাঁর মিথ্যা অভিনয়।

কারণ হচ্ছে জয়া মিডিয়াতে বলে বেড়িয়েছেন কলকাতার এস কে মুভিজের ব্যানারে নাকি সিনেমায় অভিনয়ের জন্য তাঁকে প্রস্থাব দেয়া হয়েছে। আর সেই সিনেমার শুটিং হবে লন্ডনে। এমন খবর তাঁর কাছের মানুষজনরাও বলে বেড়িয়েছেন। এমন কি এটা বিশ্বাস যোগ্য করার জন্য যা না তা করে চলেছেন।

জানা গেছে, কলকাতা থেকে জয়াকে এমন কোন আমন্ত্রণ জানানো হয়নি। তবে কি মিথ্যা বলেছেন জয়া! মিডিয়া পাড়ায় মানুষের মুখে মুখে গুঞ্জন উঠেছে, চল্লিশ ঊর্ধ্ব জয়া দেশের চলচ্চিত্রে পরিচালকদের নজর কাড়ার জন্যই এমন খবর রটিয়েছেন।

তাঁর কারণ হল, সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবির পরে এবার নির্মাণ করছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু।’ এই নতুন ছবি ছাড়া জয়ার হাতে কোনও সিনেমা নেই। আর তাইতো বড় পর্দায় নিয়মিত হবার জন্য এমন ফাঁকা বুলি ছুঁড়েই চলেছেন।

‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিটি ব্যবসায়িকভাবে সফল হলেও জয়ার অভিনয় হয়েছে সমালোচিত। নাচ ও এক্সপ্রেসন নিয়েও ছিল বিতর্ক। সব বিতর্কের জবাব দিতে বর্তমানে জয়া নাচ শিখছেন বলে জানা গেছে। কারণ বড় পর্দায় নিয়মিত হতে হলে সাফি উদ্দিন সাফির পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু’ সিনেমায় ভালো অভিনয় দিয়েই ফিরে আসতে হবে তাঁকে। আর তা যদি তিনি না করতে পারেন কোন আওয়াজেই কাজ হবেনা এমন মন্তব্য করছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ