• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

লালমনিরহাটে ৫৩ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

freedoom-3হাসান মাহমুদ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ৫৩ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তালিকা প্রকাশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। ওই তালিকায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল’র ভুয়া মুক্তিযোদ্ধা বাচাই কমিটি’র আহবায়ক সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা’র পিতার নামও রয়েছে। এসব মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন শেষে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।
হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক দাবি করেন, বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা’র সহযোগীতায় এই ৫৩ জন মুক্তিযোদ্ধার তালিকায় নাম অর্ন্তভুক্ত করে সরকারী সুযোগ-সুবিধা ভোগ করছেন। তারা কেউই প্রকৃত মুক্তিযোদ্ধা নন। ওই তালিকায় খোদ ভুয়া মুক্তিযোদ্ধা বাচাই কমিটি’র আহবায়ক সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা আবু বকর সিদ্দিক শ্যামলের পিতা আতিয়ার রহমানেরও নাম রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ মাসের মধ্যে এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আন্দোলন ঘোষনা করা হবে।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা চত্ত্বরে ঘন্টা ব্যাপী মানব বন্ধনে অংশ নেয় দেড় শতাধিক মুক্তিযোদ্ধা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমানের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ